Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের পাকুল্লা মুরাদ নগর হাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছিলিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।

এসময় বক্তরা মুক্তিযোদ্ধা আমান উল্লাহর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পাকুল্লা বাজারে বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহর উপর হামলা করে প্রতিপক্ষরা। পরে আমানউল্লাহ ছেলের মনির মিয়া বাদি হয়ে ওই রাতেই মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version