Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ‘মৈত্রী এক্সপ্রেস’ কেড়ে নিল যুবকের প্রাণ

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিহত সাহেব আলী মন্ডল উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিন মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে গরু চড়াচ্ছিল। পথিমধ্যে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

গোহালিয়াবাড়ী ইউনিয়ন ইউপি সদস্য নুরুল ইসলাম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার ঘটনার পর পরই ওই যুবকের মৃত্যুর খবর শুনে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কর্মরত স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়ে কোন খবর পাননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version