Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মৎস্যজীবী লীগের আলোচনাসভা 

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী মৎস্যজীবী লীগ ঢাকা বিভাগীয় সংগঠনিক কমিটির সাথে টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার টাঙ্গাইল শহরের পার্ক বাজারে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এ আলোচনাসভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় সংগঠনিক কমিটির আহবায়ক আতিকুর রহমান খান নান্নু।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্ত ও মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা পারভীন।

টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক আমীর হামজা বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি কোহিনুর বেপারী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ ইসলাম মাতাব্বর, মো. আজিম হোসেন, সদর উপজেলা শাখার আহবায়ক ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মোমিন বেপারী, শহর শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক খান তাজুল আরেফিন রাসেল।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version