Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যমুনা চরাঞ্চলের বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন কলেজ শিক্ষার্থীরা

ছবি: নিউজ টাঙ্গাইল।

সোমবার (২৭ জুন) দিনব্যাপি উপজেলার গাবসারা, নিকরাইল, গোবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক বানভাসি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সংগঠনের সদস্যরা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- আলু, চিড়া, ডাল, লবণ, পেঁয়াজ, চিনি, গুড়ো দুধ, মুড়ি, চাল, বিস্কুট, ম্যাচ, মোমবাতি, ওরস্যালাইন ও প্যারাসিটমল। এছাড়া নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিনও প্রদান করা হয়।

এসময় খাদ্য সামগ্রী উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য মমিনুল ইসলাম, আশিকুর রহমান, রাকিব, রিফাত, লিখন, সুমন, নুসরাত, আয়েশা, আঁখি প্রমুখ।

সংগঠনের সদস্যরা বলেন, উপজেলার যমুনা চরাঞ্চলের বানভাসি মানুষদের আমাদের সংগঠন থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে। অসহায় দুস্থ্যদের পাশে আগামীতে যেন এভাবেই পাশে দাঁড়াতে পারি এজন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version