Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে কাকুয়া ইউনিয়নের গোপালকেউটিল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন নাহিদ মিয়া, সুবহান আলী, লিটন মিয়া, বারেক মিয়া, আতাউর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। এতে হুমকির মুখে পড়েছে যমুনার পাড়ের ফসলি জমি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উল্টো প্রাণ নাশের হুমকি দেয় বালু উত্তোলনের প্রভাবশালীরা।

এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version