Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যমুনা নদীতে কমছে পানি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের যমুনা নদীতে পানি কমতে শুরু করছে। যমুনা নদীর পানি কমতে থাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে আবারও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়া এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৭টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আরও শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে।

এদিকে গত প্রায় ১৫ দিন ধরে টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী, কালিহাতীর বেলটিয়া, আলিপুরসহ বেশকিছু এলাকায় শতাধিক ঘরবাড়ি মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও এখনও ভাঙনরোধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

আবারও দ্রুত বাঁধ নির্মাণসহ ত্রাণ সহায়তার দাবি ভাঙনকবলিতদের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version