Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যুবদলের দুই ইউনিটে নতুন কমিটির অনুমোদন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলার দুই ইউনিটে যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক টিমের পরামর্শক্রমে টাঙ্গাইল জেলার ২টি ইউনিটের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

জেলার ধনবাড়ী উপজেলায় মো. ফেরদৌস ফকির রতনকে আহ্বায়ক ও জুলফিকার আলী সাজুকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ধনবাড়ী পৌর শাখায় জাহেদুল ইসলাম মোহাব্বতকে আহ্বায়ক এবং ফারুক আহমেদকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দিয়েছেন।

নতুন আহ্বায়ক কমিটিসমূহকে কমিটি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে অধীনস্ত ইউনিটসমূহের সাংগঠনিক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন। আহ্বায়ক কমিটির সকল নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version