Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেছেন নির্যাতিতার বড় ভাই। এতে অভিযোগ করা হয়, ১২ বছর আগে দক্ষিন পাথালিয়া সওদাগর পাড়ার আইয়ুব আলীর সঙ্গে, নন্দনপুর গ্রামের শান্তা বেগমের বিয়ে হয়। সে সময় বরকে ৫০ হাজার টাকা যৌতুক দেয় কনের পরিবার।

কিন্তু ফের যৌতুক দাবি করলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জেরে, মঙ্গলবার সকালে শান্তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version