Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যৌতুক মামলায় পুলিশের নায়েক জাফর কারাগারে

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ সদস্য মোঃ জাফর ইকবালকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সের নায়েক পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠান।

২০২০ সালের ২১ ডিসেম্বর মোঃ জাফর ইকবাল এর স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ার আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুস সামাদ সরকার এর মেয়ে সোনিয়া আক্তারের সাথে একই এলাকার মকবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য মোঃ জাফর ইকবাল এর সাথে ২০১৪ সালের ২ জানুয়ারী বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য মাদক সেবন করেন বলেও মামলায় উল্লেখ করেছেন তার স্ত্রী।

এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ না করার হুমকি দেয়।

বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক এ মামলার শুনানি শেষে আসামী পুলিশ সদস্য মোঃ জাফর ইকবালকে কারাগারে প্রেরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version