নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস আতঙ্কে দেশের দ্বিতীয় বৃহত্তম টাঙ্গাইলের যৌন পল্লী শুক্রবার (২০ মার্চ) রাত সাতটা থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।
শুক্রবার রাতে শহরের কান্দাপাড়া যৌন পল্লীতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজির ৫০০ বস্তা চাউল বিতরণের সময় এ নির্দেশ দেয়া হয়। নির্দেশে বলা হয় ৩১ মার্চের মধ্যে কোন যৌনকর্মী বাইরে যেতে বা কোন খন্দের বা বাইরের কেউ যৌন পল্লীতে প্রবেশ করতে পারবে না।
কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। আর এই সময়ে যৌন কর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
