নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে সোমবার(৩ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে একটি সিএনজি পাম্পের পাশ থেকে ৮ কেজি গাঁজা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মো. আবু হানিফ(৩৮) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার রহমতপুর গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব রাবনা বাইপাসে টাঙ্গাইল সিএনজি রিফুয়েলিং স্টেশনের পাশে অভিযান চালায়। অভিযানে ৮ কেজি গাঁজা সহ মো. আবু হানিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ দুই হাজার ৬৬০টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় এক লাখ ১২ হাজার টাকা। এ বিষয়ে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আবু হানিফকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।