Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে রিজার্ভ ট্যাংকি পরিস্কার করতে গিয়ে মামা ভাগ্নের মৃত্যু

News Tangail

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের দেলদুয়ারে রিজার্ভ ট্যাংকি পরিস্কার করতে গিয়ে দুই নির্মান শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে ঘটনাটি ঘটে। তারা সম্পর্কে মামা ভাগ্নে ।

নিহতরা হলো, পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে নিহত মাসুদ (৩৫)। টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে সকালে নির্মানাধীন পানির রিজার্ভ ট্যাংকি পরিস্কার করতে যায় দুই শ্রমিক। এসময় কাজ করার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে দু’জনের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ট্যাংকির থেকে ফ্যায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়েছ। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version