Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে রেললাইনে ট্রাক, ৩ ঘণ্টা ট্রেন চলাচল বি‌ঘ্নিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প‌রে ট্রাক‌টি সরা‌নোর পর বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, ট্রাক‌টি রেললাইনের ওপর উঠে পড়ায় ২০ ফুট স্লিপার ক্ষ‌তিগ্রস্থ হয়। এছাড়া দুই স্থা‌নের স্লিপার স‌রে গি‌য়ে‌ছিল। প‌রে রেকার দি‌য়ে প্রাথ‌মিকভা‌বে স্লিপার মেরামত করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থা‌কে।

এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে। পরে ট্রাক‌টি উদ্ধার কাজ শে‌ষে সকাল সা‌ড়ে ৯টার দি‌কে ওই লাইন দি‌য়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে রেললাইন দি‌য়ে ঘণ্টায় ১০ কি‌লো‌মিটার গ‌তিতে ট্রেন চলাচল করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version