Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পৃথক অভিযানে ১৯ কেজি ৪৬৫ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ ও দেলদুয়ারের নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সোনা মিয়া মকরম (৩০) গ্রেফতার হয়েছে।

১৩–১৪ নভেম্বর মধুপুর পৌরসভার দৈনিক বাজারে অভিযান চালিয়ে মেসার্স মানিক স্টোরের ৬টি গোডাউন থেকে পলিথিন জব্দ এবং দোকান মালিক মানিক চন্দ্র শীল (৫০)কে আটক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ঘটনায় মামলা করেছে।

এদিকে দীর্ঘদিন পলাতক থাকা ধর্ষণ মামলার আসামি সোনা মিয়াকে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর নন্দবয়ড়া এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version