Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে লাকড়ি ঘরে অগ্নিকান্ড

সজল আহমেদ: টাঙ্গাইলের পৌর এলাকায় বসত বাড়ির লাকড়ি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের বউ বাজার (বেড়াবুচনা) এলাকার আব্দুছ সামাদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে পৌঁছে ২টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হয়নি। লাকড়ি ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের অনেক ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version