Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শান্তিকুঞ্জ মোড় অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের চালক নিরজের পরিবার মৃত্যু বোনাস প্রদান

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন শান্তিকুঞ্জ মোড় আঞ্চলিক শাখার সিএনজি চালক নিরজের পরিবার ২০ হাজার টাকা মৃত্যু বোনাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে এই মৃত্যু বোনাস প্রদান করা হয়। মৃত্যু বোনাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আমিনুর রহমান আমিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন শান্তিকুঞ্জ মোড় আঞ্চলিক শাখার সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক কোয়েল রানা, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক মিজান চৌধুরীসহ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

উল্লেখ্য, ঘারিন্দা ফ্লাইওভার ব্রিজের সম্মুখে প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে গত ১৯ আগস্ট সড়ক দূর্ঘটনায় নিহত হন জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন শান্তিকুঞ্জ মোড় আঞ্চলিক শাখার সিএনজি চালক নিরজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version