Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শিয়ালের মাংসে পিকনিক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলের একদল যুবক শিয়াল মেরে ব্যতিক্রমী পিকনিক বা চড়ইভাতির আয়োজন করে আলোচনায় এসেছে।

শিয়ালকে কলাকেটে হত্যা করে ওই যুবকরা আয়োজন করে এ পিকনিক বা চড়ইভাতির। শনিবার রাত ৮টার দিকে এ আয়োজন করা হয়।

উপজেলার সোনালিয়া গ্রামের কয়েকজন যুবক দুপুরে দৌড়িয়ে একটি শিয়াল আটক করে। শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়, এমন ধারণা থেকেই তারা শিয়ালটিকে গলাকেটে হত্যা করে খাওয়ার আয়োজন করে। শিয়ালের মাংস খাওয়ায় ৫০ টাকা করে চাঁদা তোলা হয়। শিয়ালের মাংস রান্না হয় স্থানীয় বারেক আলীর বাড়িতে।

আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫/৩০ জন যুবক ছাড়াও বেশ কয়েকজন বয়স্ক শিয়ালের মাংস খেতে ওই চড়ইভাতিতে অংশ নেন।

মনির নামে এক যুবক বলেন, দুপুরে শিয়ালটি ধরা হয়। মুরুব্বিরা বললেন- শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়। তাই আমরা নিজেদের মধ্যে কিছু চাঁদা তোলে এটি রান্না করে খেয়েছি। মাংসের স্বাদ মোটামুটি ভালই।

বাবুর্চির দায়িত্ব অংশ নেয়া খলিল নামে এক যুবক বলেন, অনেক উৎসাহ নিয়েই শিয়াল রান্না করেছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version