Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শ্যামলা বেগমের ভুতুড়ে বিদ্যুৎ বিল; প্রতিবাদে ছাত্র কল্যান পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ভুতুড়ে বিদ্যুৎ বিলের শিকার বৃদ্ধা শ্যামলা বেগমসহ সকল ভুক্তভোগী গ্রাহকদের সমস্যার সুষ্ঠ সমাধানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল ছাত্র কল্যান পরিষদ। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যান পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি সাব্বির হোসেন শুভ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ তুষার, সাংগঠনিক সম্পাদক মো. সাজন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক মানস বিশ্বাস তাপস, সদস্য নাজিউর রহমান আকাশসহ ছাত্র কল্যান পরিষদের সদস্য বৃন্দ।

উল্লেখ্য, শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬শ’ ২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী মো. সাইমুম শিবলী বাদী হয়ে টাঙ্গাইলের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে মামলাটি দায়ের করেন। ফলে নিরীহ শ্যামলা বেগম চড়মভাবে হয়রানির শিকার হচ্ছে। এ মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর বিবাদী বৃদ্ধা শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version