Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সংসদ সদস্য মমতা হেনা লাভীর’র চেক বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জাতীয় সংসদ সদস্য খ. মমতা হেনা লাভীর’র অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় শহরের থানা পাড়া নিজ বাসভবনে অসহায়, দুঃস্থ ও বন্যার্ত ১০৬ জনের মাঝে এ চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেছা চায়না, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ মিনু আনাহলী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাজমুছ সালেহীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আরা মিষ্টু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version