Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৪হাজার২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর এর সদস্যরা সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় সবুজ আল মামুনের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় তার ঘরের ভেতর থাকা ট্রাভেলিং ব্যাগের মধ্যে থাকা ৪ হাজার ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার এবং সখীপুর উপজেলার সিলিমপুর বড় মৌষা এলাকার মো.মোংলা মিয়ার ছেলে মো.সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরে জিঞ্জাসাবাদে তারা জানান, ট্রাভেলিং এজেন্সি ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে সু-কৌশলে ইয়াবা এনে টাঙ্গাইলের সখীপুর উপজেলাসহ এর আশে পাশের উপজেলা গুলোতে সরবরাহ করে থাকেন তারা । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সখীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version