Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে অ’জ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ দু’র্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর চকপাড়া গ্রামের ময়সের উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম প্রতিদিন সকালে জোকারচর এলাকার একটি বেকারি থেকে রুটি, বিস্কুট, কেক এনে বিভিন্ন দোকানে বিক্রি করে । তারই ধারাবাহিকতায় আজ সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে জোকারচর ওই বেকারীতে যাওযার পথে কামাক্ষামোড় এলাকায় পৌছালে অ’জ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। পরে এলাকাবাসী খবর পেয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন দু’র্ঘটনার বিষয়ে কোন সংবাদ পাননি বলে জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version