Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের সমাবেশ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ চাল, ডাল, তেলসহ খাদ্যপণ্যের দাম কমানো, জ্বালানী তেল, গ্যাস, পানি ও বিদ্যুতের দাম না বাড়ানো এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় জাতীয় জাগরণ গড়ে তোলোর দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও র‌্যালী কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সম্মিলিত সামাজিক আন্দোলনের দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে সমাবেশ ও র‌্যালীটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি নিপু সিদ্দিকী, সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সংগঠনের সদস্য হেমায়েত হোসেন হিমু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ টাঙ্গাইল সদর শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী সভাপতি আব্দুল জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সিয়াম মিয়া, কার্যকরী সদস্য মোঃ হৃদয় হোসাইনসহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version