Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: “গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারি সা’দত কলেজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

সোমবার সকালে সরকারি সা’দত কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেনসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, ছাত্রনেত্রীবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন রোভার, বিএনসিসি, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version