Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সাংবাদিক-নার্সসহ নতুন আক্রান্ত ২৮, মৃত্যু ২

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে আরো ২৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৭ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, মধুপুরে ২, ঘাটাইলে ৯, ধনবাড়ীতে ১, সখীপুরে ২ এবং গোপালপুর উপজেলায় ৪ জন রয়েছেন।

অপরদিকে জেলার সিভিল সার্জন অফিস নতুন করে আরো ২ জনের মৃত্যু দেখিয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৬ জনের মৃত্যু হলো।

সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো গতকাল রোববারের নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত হন। করোনায় জেলায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হন ১৪৪০ জন, আর চিকিসাধীন রয়েছেন ৬২১ জন।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছেন বাসাইল উপজেলায়।

জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৪৫৯ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

জেলার সিভিল সার্জন অফিস নতুন করে আরো ২ জনের মৃত্যু দেখিয়েছে। তারা সদর এবং কালিহাতী উপজেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নূরূজ্জামান মিঞা ও তার স্ত্রী আকলিমা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন।

আকলিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version