Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সামাজিক দূরুত্ব বজায়ে পুলিশি এ্যাকশন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সামাজিক দূরুত্ব বজায়ের সরকারি নির্দেশনা অমান্য করায় পুলিশি এ্যাকশন শুরু করেছে ভূঞাপুর থানা পুলিশ।

আজ দুপুরে ভূঞাপুরের ভিবিন্নস্থানে আইন অমান্য করে ঘরের বাহিরে অযাচিত চলাফেলা,মাস্ক পরিধান না করা এবং দোকানপাট খোলায় রাখায় তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছে বলে জানান পুলিশ ।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, আমরা সাধারণ মানুষের মাঝে বেশ কিছুদিন সচেনতা মূলক প্রচার ও ঘরে থাকার অনুরোধ করে আসছিলাম। এর পরেও কিছু মানুষ অযাচিত ঘুরাফিরা করছিলেন।

তাদেরকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরুত্ব বাজায়ে সরকারি নির্দেশনা অমান্য করায় তাদেরকে সতর্ক করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version