Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সিএনজি খাদে পড়ে নিহত ১

রহমান,টাঙ্গাইল : টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনা নামক স্থানে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছে।

আজ রোববার সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের নছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৮) । প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার সিলিমপুর সিএনজি স্ট্যান্ড থেকে টাঙ্গাইল শহরে দিকে যাচ্ছিলো সিএনজিটি। সিএনজিটি বেড়াবুচনা নামক স্থানে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খাদে পরে যায়। এসময় সিএনজিতে থাকা চারজন যাত্রীর ১ জন ঘটনাস্থলে নিহত হয় এবং আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version