Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সোনালী ব্যাংক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সোনালী ব্যাংকের এক গ্রাহকের ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় শহীদ মাঝি (৩০) নামে আন্তঃজেলা ছিনতাইচক্রের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া ১০ লাখের মধ্যে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত জানান। গ্রেফতারকৃত শহীদ মাঝি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।

জেলা পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা টাঙ্গাইল পৌর শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন।

এ সময় তিনি শহরের লতিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে ১০ লাখ টাকা ছিনতাই করে নেয়। পরবর্তীতে এনিয়ে টাঙ্গাইল সদর থানায় ঘটনার ইদিনই মামলা দায়ের করে। মামলার পর পুলিশের গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।

তিনি আরও জানান, পরে গত রবিবার (১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামী শহীদ মাঝিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও বাকি ১ লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version