Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথকস্থান থেকে এক স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে জেলার মধুপুর উপজেলার ধরাটি এলাকার একটি কলাবাগান থেকে আব্দুল বারী (৫৬) নামের এক কৃষক ও কালিহাতীর এলেংজানি এলাকার নদী থেকে মিম আক্তার (১৫) নামের অপর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল বারী জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বড় গংগাবর মধ্যপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। মিম আক্তার উপজেলার আনালিয়া বাড়ি গ্রামের আব্দুল্লাহর মেয়ে।
নিহত আব্দুল বারী’র স্ত্রী রিনা বেগম বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমার স্বামী নিখোঁজ হয়। পরে রাতে ফিরে না আসায় আত্মীয়দের বাড়িতে তার খোঁজ নেওয়া হয়।
এরপর শুক্রবার জানতে পারি পাশের উপজেলা মধুপুরের ধরাটি এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ পুলিশ উদ্ধার করেছে। খবর পেয়ে মরদেহটি শনাক্ত করা হয়। আমার স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করছি।’
মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, ‘নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে কালিহাতী উপজেলার এলেংজানি নদীতে ৯ম শ্রেণির ছাত্রী মিম আক্তার গোসল করতে যায়। এক পর্যায়ে মিম পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version