Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :- টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার আউলিয়াবাদ মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,ওই গ্রামের লাল মাহমুদ ওরফে লালে (৫৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নিহতদের দুই ছেলে আনোয়ার এবং আমিনুল সৌদিতে থাকে। ওই দুই ছেলে প্রতিনিয়তই মায়ের নামে টাকা পাঠাতো। কিন্তু ওই টাকা আনোয়ারা তার স্বামী লাল মাহমুদকে ঠিক মতো না দিয়ে খরচ করতো। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে আজ সন্ধ্যার পর প্রথমে ঘরের দরজা বন্ধ করে স্বামী লাল মাহমুদ তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাল মাহমুদ নিজেই ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘরের বেড়ার টিন কেটে আনোয়ারা বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝে থেকে এবং লাল মাহমুদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তদের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version