মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় বিএনপি প্রার্থীর সমর্থকসহ ৬ জন আহত

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় বিএনপি প্রার্থীর সমর্থকসহ ৬ জন আহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা হামলা চালিয়েছে। ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে এই ঘটনা ঘটে। হামলার সময় টুকুর সমর্থকরা প্রোগ্রামের দাওয়াত শেষে চা খাচ্ছিলেন। হঠাৎ ফরহাদ ইকবাল উপস্থিত হয়ে তার সমর্থকদের উসকানি দেন এবং তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ চালায়।

আহতদের মধ্যে একজনের পা ভেঙেছে, একজনের মাথায় দেড় ডজন সেলাই দেওয়া হয়েছে, আর দুইজনের হাতের রগ কেটে গেছে। আহতদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু অভিযোগ করেছেন, পুলিশের একজন এসআইকে সঙ্গে নিয়ে ফরহাদ ইকবাল হামলার ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, “আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, তবে পৌঁছার আগেই হামলা ঘটে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular