Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল ও মাজার জিয়ারত

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটিকে কেন্দ্র করে মটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল ও মাজার জিয়ারত করেছে নবকমিটির নেতাকর্মিরা।
সোমবার দুপুরে টাঙ্গাইল সেটেলম্যান্ট অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মটরসাইকেল বহর নিয়ে সমবেত হয়। পরে মটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল সদর সন্তোষে যায়। পরে সেখানে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন নবকমিটির নেতা কর্মিরা।
এসময় মাজার জিয়ারত শেষে মাজারের সামনে পথসভার আয়োজন করা হয়। পথসভায় টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নবকমিটির সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নবকমিটির সাধারন সম্পাদক এম, এ রৌফ, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হাবিব পিপলু, মোহাম্মদ কামরুল হাসান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, শহর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, হারুন অর রশিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মামুন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করার লক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি দেওয়ায় তাদেরকে অভিনন্দন জানায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version