Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তারা জেলা ও দায়েরা জজ আদালতে আত্মসমর্থন করে জামিনের আবেদন করলে বিচারক শওকত চৌধুরী তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজকল্যান সম্পাদক এমএ বাতেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক একে এম আব্দুল্লাহ।

এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী আব্দুল বাকী ও চমল আল মুইত বলেন, গত ১৬ অক্টোবর টাঙ্গাইল সদর বাজিদপুর এলাকায় বিস্ফোরন আইনে এই ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তারা উচ্চ আদালতের মাধ্যেমে জামিন নিয়ে আসে। কিন্তু গত ডিসেম্বর মাসে তাদের উচ্চ আদালত থেকে আনা জামিনের সময় শেষ হয় গেলে তাদের টাঙ্গাইলের আদালতে হাজিরা দেয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচনের কারণে তারা হাজিরা দিতে আসেনি।

পরে আজ মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত অবমাননার কারণে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version