Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ৪৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর একটি দল। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মধুপুর উপজেলার গাংগাইর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, উপজেলার কালা মাজি মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে মো. তোফাজ্জল হোসেন তোফা (৩০)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ডের মো. এয়াকুব আলীর চায়ের দোকান থেকে মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪৬ গ্রাম হেরোইন, একটি মোবাইল ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মধুপুর থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version