নিউজ টাঙ্গাইল ডেস্ক:শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ১৩৫ মন্দিরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় কালিবাড়ী প্রাঙ্গণে এ চেক বিতরণ করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কেন্দ্রীয় কালিবাড়ীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা প্রমুখ।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
জেলার ১৩৫ টি মন্দিরে পাঁচ লাখ চার হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

