নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার (৫ জানুয়ারি)। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে মির্জাপুর, বাসাইল ও ঘাটাইল উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মধ্যে ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তবে বুধবার সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। ১৩টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন।
টাঙ্গাইলের জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন সম্পন্ন করার লক্ষে ৭টি র্যাবের টহল টিম, পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও ১৪টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ২ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।‘
