Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার নিম্ন আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খায়রুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি মশুর ডাল এবং ১শ’ টাকা লিটার করে পণ্য পাবেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি উপকারভোগী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হলো। প্রতিটি উপজেলায় টিসিবি’র পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট্য উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version