নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় আজ শনিবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার মানুষের সংখ্যা দাড়াঁলো ২৮৬ জনে।
এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৪০ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হোম কোয়ারেন্টিন থেকে বের হয়। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টিনে থাকা লোকদেরকে পর্যবেক্ষণ করছেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, আজ শনিবার দুপুর পর্যন্ত জেলায় মোট ৩২৬ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৪০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। হোম কোয়ারেন্টাইনে রাখা কেউই জ্বর ও সর্দি, কাশি নেই।

