Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ২ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের মধুপুরে হেরোইনসহ মিনহাজ উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বিপ্রবাড়ী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের দরাজ আলীর ছেলে।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশ মিনহাজের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। হোরাইন বিক্রির ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় মিনহাজকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version