Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৪০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত।

 

আটককৃতরা হলেন- রংপুরের গঙ্গাচড়া থানার বড়রুপাই গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় (৪১) ও একই জেলার হারাগাছ থানার হরিরম্বল গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. জাহিদ হাসান (২৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার চাঁদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো, আব্দুল ওয়াদুদ (৪৭) ও একই জেলার হাকিমপুর থানার বৈগ্রামের মো. আসমান আলীর ছেলে মো. মশিউর রহমান (৩০)।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাড়ে ৬টার দিকে আশেকপুর ও বিকাল সাড়ে ৫টার দিকে নগর জালফৈ বাইপাসে পৃথক অভিযান চালায়।

এসময় আশেকপুর বাইপাসের অভিযানে ২৯৩ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ ২ জন এবং নগর জালফৈ বাইপাসের অভিযানে ১১১ বোতল ফেনসিডিল ও নগদ ৮০০ টাকা সহ ২ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version