Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৪০ পরিবারের ঈদ উদযাপন

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার এই ঈদ উদযাপন করেন।

ঈদের নামাজ আদায় শেষে মুসলিম উম্মার মঙ্গল ও শান্তি কামনা করে দরুদ সালাম ও দোয়া পাঠ করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।

ইমাম মাওলানা মোহাম্মদ এরশাদ জানান, নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১০ বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহার উদযাপন করে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version