নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ইয়াবাসহ মো. মোস্তফা মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। সে দেলদুয়ার উপজেলার মো. জলিল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। র্যাবের দাবি তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে মো. মোস্তফা মিয়াকে ৫৯০পিস ইয়াবাসহ আটক করা হয়। সে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মির্জাপুর থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীর কাছে চাহিদা অনুযায়ি ইয়াবা সরবরাহ করতো।
এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
