Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৭৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সদরে ৭৬ কেজি গাঁজা এবং একটি কাভার্ড ভ্যানসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার রসুলপুর মেসার্স সবুর এন্ড কোং এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঝুগিয়া গ্রামের মজিবর মোল্লার ছেলে সেলিম (৩৩), বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের মৃত আঃ গনি হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৪), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সিদ্দিক আলী (৪৭)। এসময় ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ ৯ হাজার ৯৬৫ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা বহুদিন ধরে পরস্পর যোগসাজশে কাভার্ড ভ্যানে বহণ করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version