Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৯৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার শালিনা পৌলী নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের আব্বাস আলীর ছেলে ইয়ামিন হোসেন (২০)। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়।

রোববার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন শালিনা গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ পিস ইয়াবা, ২টি মোবাইল ও ৪টি সিমকার্ডসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version