Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ৯ ভুয়া শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

News Tangail
নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে গোপালপুরে আনন্দ স্কুলের পরীক্ষার্থী পরিচয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে গিয়ে বহিষ্কার হলো উচ্চ বিদ্যালয়ের ৯ পরীক্ষার্থী। রবিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি এসব ভুয়া পরীক্ষার্থীদের সনাক্ত করে বহিষ্কার করেন। এ সময় দায়িত্ব অবহেলার কারণে ভাদুরীর চর হাবিবা ছাত্তার মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক শেফালী বেগম ও সূতী হিজুলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলো- সঞ্জয় চন্দ্র পাল, পলাশ, বিবেক, নীলা রানী পাল, পলাশ রানী পাল, সোপা, অনন্যা, চাঁদনী ও জোতি। এরা সবাই সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী।

রস্ক প্রকল্পের উপজেলা ট্রেনিং কো-অর্ডিনেটর সাদেকুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version