Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাঘিল সাপুয়া গ্রামে নবনির্মিত মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাভলু মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক গাউসিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও আটিয়া মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল হাই। কমিটির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন কুমুদিনী সরকারি মহিলা কলেজের প্রভাষক সোহেল রানা, বাঘিল কে.কে উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি দানেজ মিঞ্জু।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় অভিভাবক ও মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম এ সময় ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version