Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি সখীপুর থানার সাইদুল হক ভূঁইয়া

News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া। সোমবার (২২ নভেম্বর) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসে মামলার মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ ঘোষণা দেন।

প‌রে শ্রেষ্ঠ ওসি একে সাইদুল হক ভূঁইয়া  ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আ. মতিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে ওসি একে সাইদুল হক ভূঁইয়া জানান, সখীপুর থানায় যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এসময় তিনি অপরাদ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version