নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল জেলা পুলিশের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ। গত সেপ্টেম্বর মাসে একটি হ’ত্যা মামলার রহস্য উম্মোচন, প্রধান আসামী গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসআই ফয়সালের হাতে সনদপত্র তুলে দেন জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এ সময় সখীপুর থানার ওসি আমীর হোসেন উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে এসআই ফয়সাল আহম্মেদ বলেন, জেলায় শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে পুরস্কার নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। ভালো কাজের স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। এই পুরস্কার আমাদের কাজের গতিকে আরও বেগবান করবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।
প্রসঙ্গতঃ গত ২৬ সেপ্টেম্বর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের একটি হ’ত্যা মামলার প্রধান আসামীকে এসআই ফয়সাল আহম্মেদ রিকশা চালকের ছদ্মবেশে গ্রেফতার করে।

