Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতির সহধর্মিনী আর নেই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ও স্থানীয় দৈনিক ‘আজকের দেশবাসী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ফজলুর রহমান খান ফারুকের স্ত্রী সুরাইয়া বেগমের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর।

সোমবার দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৮ আগস্ট সুরাইয়া বেগমের মস্তিষ্কে অস্ত্রপ্রচার করা হয়। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

মরহুমার ছেলে টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ বলেন, ‘সোমবার দুপুর ২ টা ৩৫ মিনিটে সুরাইয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাযে জানাযা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version