Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ ৫ নেতাকমী কারাগারে

News Tangail

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পাঁচজনেরজামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দলের সাবেক সভাপতিআব্দুস সালাম চাকলাদারকে হত্যার হুমকি ও চাঁদা দাবির মামলায় মঙ্গলবারদুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুস সালামচাকলাদার গত ৩ আগস্ট টাঙ্গাইল সদর থানায় মোজাম্মেল হক, জেলা জাতীয়পার্টির যুগ্ম সম্পাদক সৈয়দ শামসুজ্জোহা যুবরাজ, মোজাম্মেল হকের ছেলেমবিন হক এবং জাতীয় পার্টির কর্মী রাজু ও সানির বিরুদ্ধে একটি মামলা দায়েরকরেন। মামলায় তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।মামলা দায়েরের পর মোজাম্মেল হকসহ ওই পাঁচ আসামী হাইকোর্ট থেকে চারসপ্তাহের অস্থায়ী জামিন লাভ করেন। দু’দিন আগে সেই জামিনের মেয়াদ শেষ হয়েযায়।

মঙ্গলবার এই পাঁচ আসামী টাঙ্গাইলের মূখ্য বিচারিক হাকিম আদালতেহাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া জামিননামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে মোজাম্মেল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তিরদাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির একাংশ টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিলশেষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে।

দলের জেলা শাখার সদস্য মাহফুজুররহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মনোয়ারাবেগম, মধুপুর উপজেলা শাখার সভাপতি এমএ হান্নান ইস্পাহানি, কালিহাতীউপজেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, শহর জাতীয় পার্টির নেতা আহসান খান,শ্রমিক পার্টির আতোয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version