টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাজস্ব খাতে জনবল নিয়োগ দিচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪ পদে মোট ১৮৪ জনকে নিয়োগ দেবে টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এসব পদে শুধু টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১. পরিবার পরিকল্পনা সহকারী: ১
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক: ১
৩. পরিবার কল্যাণ সহকারী: ১৬১
৪. আয়া: ২১
আবেদনের যোগ্যতা| প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা।
বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (http://dgfpdin.teletalk.com.bd/) ঠিকানায় ঢুকে আবেদন করতে পারবেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
